শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে: অভিযোগ নাসীরুদ্দীনের

নির্বাচনী প্রচারণা চলাকালে নানা ধরনের বাধা, ভয়ভীতি ও হয়রানির অভিযোগ তুলেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন। তিনি দাবি করেছেন, ব্যবসায়ীদের জোর করে সভায় আনা হচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়া হয়েছে এবং তার প্রচারণার পোস্টার ও বিলবোর্ড রাতের আঁধারে সরিয়ে ফেলা হচ্ছে। একই সঙ্গে নারী কর্মীদের ওপর হেনস্থা ও হামলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে: অভিযোগ নাসীরুদ্দীনের
ছবিঃ সংগৃহীত

নির্বাচনী প্রচারণা চলাকালে নানা ধরনের বাধা, ভয়ভীতি ও হয়রানির অভিযোগ তুলেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন। তিনি দাবি করেছেন, ব্যবসায়ীদের জোর করে সভায় আনা হচ্ছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়া হয়েছে এবং তার প্রচারণার পোস্টার ও বিলবোর্ড রাতের আঁধারে সরিয়ে ফেলা হচ্ছে। একই সঙ্গে নারী কর্মীদের ওপর হেনস্থা ও হামলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ তুলে ধরেন নাসীরুদ্দীন।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের বাধ্য করে সভায় নেয়া হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়েছে। রাতের আধারে আমার পোস্টার-বিলবোর্ড খুলে নেয়া হচ্ছে। নারী কর্মীদের হেনস্থা-হামলা করা হচ্ছে।’

নাসীরুদ্দীন আরও বলেন, ‘তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন তারই অংশ হচ্ছে জামায়াত আমিরের আইডি হ্যাক করা। বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে আমাদের প্রচারণা চালাতে দেয়া হয়নি। ভোট কেন্দ্র দেখতে চেয়েছিলাম।’

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘মিডিয়া হাউজের ওপর প্রেসার দেয়া হচ্ছে। সত্য সংবাদ প্রকাশ করতে দেয়া হচ্ছে না। মিডিয়া-প্রশাসন পক্ষ নিয়ে ফেলেছে। অসম ফিল্ড তৈরি করে রাখা হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। কতটুকু ক্রেডিবল ইলেকশন হবে সেটি আশঙ্কাজনক।’

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশনের চোখ কী অন্ধ? নির্বাচন কমিশন দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দিয়েছে। ইসি আগে গোল দিয়ে দিলে জনগণ কিভাবে ভোট দিবে।’

নিজের নির্বাচনী অঙ্গীকার প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘গণ অভ্যুত্থানের পর একমাত্র বিএনপির কারণে পরিবর্তন করা যায় নি। আমার আসনের স্কুলগুলোতে ভর্তি বাণিজ্য বন্ধ করতে চাই। মাদকমুক্ত ঢাকা-৮ গড়তে চাই। কাঁচা বাজার মাল্টি কম্পলেক্স বিল্ডিং বানবো। হকার্স লাইসেন্স দেব। কর্মজীবী নারীদের নিরাপত্তা দেব। যানজট নিরসনে কাজ করবো। আইনশৃঙ্খলা ঠিক করতে কাজ করবো।’