বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ ছাত্রদল কর্মী নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ ছাত্রদল কর্মী নিহত, আহত ৩
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, তারা দুজনই নবীনগর উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নারুই সেতুর সামনে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ আরোহীই সড়ক থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. সিফাত জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছিল। আহত বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

নিহতদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী গণমাধ্যমকে জানান, রাব্বি ও মাহিম দুজনই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অকাল মৃত্যুতে এলাকায় ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।