বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

নদীতে মাছ ধরতে এসে মিলল ৮টি ককটেল সদৃশ্য বস্তু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুনর্ভবা নদীর মহন্ত ঘাট থেকে আটটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

নদীতে মাছ ধরতে এসে মিলল ৮টি ককটেল সদৃশ্য বস্তু
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুনর্ভবা নদীর মহন্ত ঘাট থেকে আটটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে জনবহুল এই এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে মহন্ত ঘাটে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত ব্যাগগুলো খোলার পর ভেতরে লাল কটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখে তারা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। জনবসতিপূর্ণ এলাকার পাশে এমন রহস্যজনক বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো আসলে শক্তিশালী বিস্ফোরক কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সুনিশ্চিত করতে রাজশাহী থেকে বিশেষজ্ঞ বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা শেষ করলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা সম্ভব হবে। তবে কে বা কারা এই ব্যাগগুলো সেখানে ফেলে গেছে, তা উদ্ঘাটনে পুলিশের তদন্ত শুরু হয়েছে।