বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নেত্রকোনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় একদিনেই তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে। নিহতরা হলেন আব্দুল মোতালিব (৫৫), মোনায়েম খা ও শুভ মণ্ডল।

একই দিনে দুপুরে উপজেলার সাতগাঁও গ্রামের পাশের হাওরে ধান শুকানোর কাজ করার সময় বজ্রপাতে মোনায়েম খা ওরফে হালান মিয়া (৫৪) নিহত হন। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।

অন্যদিকে, একই সময় কৃষ্ণপুর হাওরে ধান কাটার কাজে ব্যস্ত থাকা অবস্থায় বজ্রাঘাতে প্রাণ হারান শ্রমিক শুভ মণ্ডল। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদীঘির চর এলাকার আরিফুল মণ্ডলের ছেলে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানিয়েছেন, নিহতদের পরিবারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।