বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নিজ দলের ছোড়া গুলিতে প্রাণ গেল এক ডাকাত সদস্যের

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে ভয়াবহ এক ঘটনায়। ডাকাত দলের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিজেদের এক সদস্যের মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লঘাটি গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করেন। গভীর রাতে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়।

দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে উঠলে তারা চিৎকার শুরু করেন। এ সময় গিয়াস উদ্দিন ঘরের ভেতর থেকে গ্রিল ধরে প্রতিরোধ গড়ে তোলেন এবং অন্যরা সাহায্যের জন্য ডাকতে থাকেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করে। তখন ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে থাকা নিজেদের আরেক সদস্যের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সহকর্মী নিহত অবস্থায় রেখেই বাকি ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।