বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচনে জিতেছেন বিজয়ের ড্রাইভারের ছেলেও

দক্ষিণ ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক জাগিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। প্রায় ছয় দশক ধরে চলা দ্রাবিড় রাজনীতির দ্বৈত প্রভাব ভেঙে দলটি এবার শক্ত অবস্থানে পৌঁছেছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

নির্বাচনে জিতেছেন বিজয়ের ড্রাইভারের ছেলেও
নির্বাচনের আগে মনোনয়ন ঘোষণার পর আগেবাপ্লুত হয়ে পড়েছিলেন সাবারিনাথন। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক জাগিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। প্রায় ছয় দশক ধরে চলা দ্রাবিড় রাজনীতির দ্বৈত প্রভাব ভেঙে দলটি এবার শক্ত অবস্থানে পৌঁছেছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৩৪ আসনের বিধানসভায় টিভিকে ১০০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে চেন্নাই লোকসভা এলাকার অন্তর্গত বিরুগামবাক্কম আসনে জয় পেয়েছেন সাবারিনাথন।

৩০ বছর বয়সী সাবারিনাথন থালাপতি বিজয়ের সাবেক ড্রাইভারের ছেলে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি জয় নিশ্চিত করে টিভিকের সম্ভাব্য বিধায়কদের তালিকায় জায়গা করে নিচ্ছেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা এবং এআইএডিএমকের বিরুগাই রভিকে ২২ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।

অন্যদিকে রাজ্যের বিভিন্ন আসনে ক্ষমতাসীন ডিএমকের একাধিক শীর্ষস্থানীয় প্রার্থী পরাজয়ের মুখে পড়েছেন। সবচেয়ে আলোচিত পরাজয় ঘটে মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ক্ষেত্রে, যিনি কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে হেরে যান।

তবে ডিএমকের পক্ষে কিছু সাফল্যও রয়েছে। মুখ্যমন্ত্রীর ছেলে উধয়নিধি স্টালিন চেপক–থিরুভাল্লিকেনি আসনে টিভিকে নেতা সেলভম ডিকে ৭ হাজার ১৪০ ভোটে পরাজিত করে নিজের আসন ধরে রাখেন।

এদিকে থালাপতি বিজয় নিজেও তিনটি আসনে জয় পাওয়ায় তাকে সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে।

ফলাফল গণনা শেষ পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে টিভিকের বড় জয়ের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। তবে দলটি ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থনের প্রয়োজন হবে।

এই সমর্থন কংগ্রেস, এআইএডিএমকে বা বিভিন্ন আঞ্চলিক দলের জোট থেকে আসবে কি না, তা আগামী কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।