চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকা থেকে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, বাহারছড়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মো. জমির উদ্দিন (৪৬)।
বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, “নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহার করার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।” গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।