বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

নিউইয়র্কের বিমানবন্দরে বিমান ও গাড়ির সংঘর্ষ, পাইলটসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণকালে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সাথে রানওয়েতে থাকা অগ্নিনির্বাপক গাড়ির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউইয়র্কের বিমানবন্দরে বিমান ও গাড়ির সংঘর্ষ, পাইলটসহ নিহত ২
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণকালে একটি যাত্রীবাহী যুক্তরাষ্ট্রের সাথে রানওয়েতে থাকা অগ্নিনির্বাপক গাড়ির ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যার এই দুর্ঘটনার পর বিমানবন্দরের সকল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। প্রাথমিক তথ্যে উড়োজাহাজটির পাইলট ও কো-পাইলট নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তী বিভিন্ন সূত্র থেকে তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া রানওয়েতে থাকা গাড়িতে থাকা নিউইয়র্ক পোর্ট অথরিটির একজন সার্জেন্ট ও একজন পুলিশ কর্মকর্তা হাত-পা ভাঙা অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, এয়ার কানাডা এক্সপ্রেসের বোম্বার্ডিয়ার সিআরজে-৯০০ মডেলের টুইন-জেট বিমানটি মন্ট্রিল থেকে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু নিয়ে লা গার্ডিয়ার ৪ নম্বর রানওয়েতে অবতরণ করছিল। নামার সময় বিমানটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৩০ মাইল। ঠিক সেই মুহূর্তেই রানওয়েতে থাকা একটি অগ্নিনির্বাপক ট্রাকের সাথে সেটির সংঘর্ষ ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটির ককপিট ওপরের দিকে হেলে আছে এবং সামনের ফিউজেলাজের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগ নিশ্চিত করেছে যে, সংঘর্ষের শিকার গাড়িটি পোর্ট অথরিটির ছিল এবং সেটি পুলিশ কর্মকর্তারা পরিচালনা করছিলেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ইতিমধ্যে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনাকবলিত বিমানটি সরিয়ে নিতে উদ্ধারকারী দল কাজ করছে। এর আগে গত রবিবার রাতেও একই বিমানবন্দরে অনুরূপ একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন দুর্ঘটনাটি ঘটল, যা বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।