শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

নকআউটের সমীকরণে নেইমারকে নিয়ে সতর্ক আনচেলত্তি

বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেছে নকআউট পর্বের হিসাব-নিকাশ। সেই সমীকরণের কেন্দ্রে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কারণ গ্রুপ ‘সি’-তে তাদের শেষ অবস্থানই নির্ধারণ করবে পরের ধাপে শিরোপার পথে প্রতিপক্ষ ও চ্যালেঞ্জ কতটা কঠিন হবে।

গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। জয় পেলে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে উঠবে ব্রাজিল। ড্র হলে রানার্সআপ হিসেবে পরের পর্ব নিশ্চিত করবে তারা। তবে হারলে তৃতীয় স্থানে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। দীর্ঘ সময়ের চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন এই ফরোয়ার্ড। তবে তার ব্যাপারে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে শুরু থেকে মাঠে নামানোর সম্ভাবনা খুবই কম। তবে তার ফিটনেসের উন্নতি আশাব্যঞ্জক হওয়ায় ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে তাকে।

এদিকে ব্রাজিলের একাদশেও একটি পরিবর্তন আসতে পারে। হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা। তার জায়গায় বোর্নমাউথের তরুণ উইঙ্গার রায়ানের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নকআউট পর্ব নিশ্চিতের পথে থাকা ব্রাজিলের জন্য স্কটল্যান্ড ম্যাচ তাই শুধু নিয়মরক্ষার নয়, বরং বিশ্বকাপ অভিযানের পরবর্তী পথ নির্ধারণের গুরুত্বপূর্ণ পরীক্ষা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১):
অ্যালিসন বেকার (গোলরক্ষক)—দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস—ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস—রায়ান, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র—ম্যাথিউস কুনহা।