বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রাম এবং হাজিনগর ইউনিয়নে বজ্রপাতের পৃথক ঘটনায় দুই ব্যক্তি প্রাণ হারান।

নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
ছবি : সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রাম এবং হাজিনগর ইউনিয়নে বজ্রপাতের পৃথক ঘটনায় দুই ব্যক্তি প্রাণ হারান।

একই সময়ে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে বজ্রাঘাতে দিলিপ চন্দ্র বর্মন নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এবং মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সংশ্লিষ্ট এলাকায় বজ্রপাতে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছেন। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।