শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুলের ভোট নিয়ে যা বললেন চিফ হুইপ

প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে আবারও সংসদ সদস্যদের ভোটে একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। সর্বশেষ ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক প্রার্থীর অংশগ্রহণে এমন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ জানান, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট দলের।

তিনি বলেন, গাজী নজরুল ইসলাম ভোট দেবেন কি না, সেটি তার দলীয় সিদ্ধান্তের বিষয়।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হলে তার সংসদ সদস্য ও মন্ত্রীর পদ কী হবে, সে বিষয়েও ব্যাখ্যা দেন চিফ হুইপ। তিনি জানান, রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য ও মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। এরপর তিনি আর এমপি বা মন্ত্রী হিসেবে থাকবেন না; রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য হওয়ার পর সেখানে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান নূরুল ইসলাম মনি।

বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, সে বিষয়েও কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে তার ভোট দেওয়ার অধিকার রয়েছে। ফলে তিনি নির্বাচনে ভোট দেবেন।