বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, তেহরানে সমর্থকদের উল্লাস

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে ঘিরে রাজধানী তেহরানে রাস্তায় নেমে উদযাপন করেছেন সরকারপন্থী সমর্থকেরা।

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, তেহরানে সমর্থকদের উল্লাস
প্ল্যাকার্ডে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে ঘিরে রাজধানী তেহরানের রাস্তায় নেমে উদযাপন করেছেন সরকারপন্থী সমর্থকেরা।

বিভিন্ন ছবিতে দেখা গেছে, জনসমাবেশে অংশ নেওয়া মানুষজন মোজতবা খামেনি এবং তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে মিছিল করছেন।


গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানা গেছে।

আরেকটি ছবিতে দেখা যায়, একজন ব্যক্তি এমন একটি প্ল্যাকার্ড বহন করছেন যেখানে আলী খামেনিকে তার ছেলের হাতে পতাকা তুলে দিতে দেখা যাচ্ছে—যা প্রতীকীভাবে নেতৃত্ব হস্তান্তরের ইঙ্গিত বহন করে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সকালে তেহরানের একটি কেন্দ্রীয় চত্বরে হাজারো মানুষ জড়ো হয়ে নতুন নেতার প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেন।

তবে এ নিয়োগ নিয়ে ভিন্ন মতও রয়েছে। বিবিসি পার্সিয়ানের সঙ্গে কথা বলা কয়েকজন বলেন, তিনি "তার বাবার চেয়েও খারাপ" এবং "তার পরিণতিও যেন তার বাবার মতোই হয়"—এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।

উল্লেখ্য, অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ইরান সাধারণত ভিসা দেয় না, ফলে দেশটির ভেতর থেকে সরাসরি সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বিবিসি পার্সিয়ান—যার সঙ্গে ইরানসহ বিশ্বজুড়ে প্রায় ২৪ মিলিয়ন মানুষ যুক্ত—এর সম্প্রচারেও ইরানি কর্তৃপক্ষ বিভিন্ন সময় বাধা দেওয়ার চেষ্টা করে।

সুত্রঃ বিবিসি