রবিবার, 20 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

সুনামগঞ্জে ৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবা শরাফত আলীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিজেও বিষ পান করেছেন তিনি। গুরুতর অবস্থায় শরাফতকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মারা যাওয়া তিন শিশু হলো মাওয়া (১০), তার ভাই তামিম (৭) ও শামীম (২)।

শনিবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের বাড়ি থেকে শরাফত আলী ও তাঁর তিন সন্তানকে উদ্ধার করেন প্রতিবেশী ও স্বজনেরা। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তাহিরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া জামান জানান, ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে দেড়টার মধ্যে বিষ পানের ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন শিশু ও তাদের বাবাকে উপজেলা হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়। শরাফতকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শরাফতের স্ত্রী সৌদি আরবে প্রবাসী। এলাকাবাসীর অভিযোগ, শরাফত জুয়া ও মাদকে আসক্ত ছিলেন। স্ত্রী বিদেশ থেকে পাঠানো অর্থের একটি অংশ তিনি এসব নেশার পেছনে ব্যয় করতেন বলেও অভিযোগ রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর তিন শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।