বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে হারালো পাকিস্তান

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে হারালো পাকিস্তান
ছবি: পিসিবি

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানেই থামে।

পাকিস্তানের শুরুতে ধাক্কা লাগলেও সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আলি আগা দ্বিতীয় উইকেটে ৭৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস সামাল দেন। আইয়ুব ৪০ রানে ফিরলেও, সালমান ২৭ বলে ৩৯ রান করেন। বাবর আজম ও ফখর জামান ধীরে ৩৭ রান যোগ করলেও অ্যাডাম জাম্পা বাবরকে ফিরিয়ে পাকিস্তানের আক্রমণে আঘাত হানেন। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ ১৪ বলে অপরাজিত ১৫ রান করে দলকে ১৬৮ রানে পৌঁছে দেন।

অস্ট্রেলিয়ার পক্ষে শুরুটা ভালো ছিল। ওপেনার ম্যাথু শর্ট ও ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড প্রথম ১০ বলে ২১ রান যোগ করেন। তবে সাইম আইয়ুব প্রথমে শর্টকে (৫) আউট করেন এবং কিছুক্ষণ পর হেডকে ফেরান। ক্যামেরন গ্রিন ৩১ বলে ৩৬ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হলেও তার বিদায়ের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসে যায়। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৮ উইকেটে ১১২ রান হয়।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে জেভিয়ার বার্টলেট ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকলেও দলকে আর উদ্ধার করতে পারেননি। পাকিস্তানের পক্ষে সাইম আইয়ুব ও আবরার আহমেদ ২টি করে উইকেট নেন। শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ নেন ১টি করে উইকেট। অস্ট্রেলিয়ার সেরা বোলার ছিলেন অ্যাডাম জাম্পা, যিনি চার ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। জেভিয়ার বার্টলেট ও অভিষিক্ত মাহলি বেয়ার্ডম্যান নেন ২টি করে উইকেট।

বছরের হিসেবে দীর্ঘ ৭ বছর, দিনের হিসেবে ২৬৫০ দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পেল পাকিস্তান। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে অজিদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে জয়েছিল পাকিস্তান। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি এবং তৃতীয় ম্যাচ ১ ফেব্রুয়ারি, সবগুলোই লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।