আমজনতার দলের সদস্যসচিব ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. তারেক রহমান বলেছেন, “আমি পার্লামেন্টে গেলে ড. ইউনূসের বিরুদ্ধে ৬৬৬ কোটি টাকার লুটপাটের অভিযোগ বিচারের আওতায় আনা হবে।”
ফেসবুকে প্রকাশিত নির্বাচনী জনসংযোগের এক ভিডিওতে তিনি এসব মন্তব্য করেন।
ভিডিওতে তারেক আরও বলেন, “এ বিষয়ে আমি কোনো ছাড় দেব না। আমি পার্লামেন্টে যাই বা না যাই—ড. ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে।”