শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আগের তুলনায় আরও তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত সূচকে দেশের অবস্থান হয়েছে ৯৭তম, যেখানে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

এবারের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। বিপরীতে তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার পাসপোর্টকে সবচেয়ে দুর্বল হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালিকায় বাংলাদেশের নিচে রয়েছে নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তানসহ আরও সাতটি দেশের পাসপোর্ট।

হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, একটি দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই অথবা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, সেই সক্ষমতার ভিত্তিতেই এই বৈশ্বিক সূচক তৈরি করা হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এবারের সূচক প্রণয়নে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট বিবেচনায় নেওয়া হয়েছে।