শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পিএসএলের ফাইনাল খেলতে ঢাকা ছেড়েছেন নাহিদ রানা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে পিএসএলের ফাইনাল ম্যাচে অংশ নেওয়ার জন্য পেসার নাহিদ রানাকে এনওসি দিয়েছে। এতে করে তিনি আবারও পাকিস্তানে ফিরে পেশোয়ার জালমির হয়ে খেলতে যাচ্ছেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়ার পর চলতি মাসের ১৪ তারিখ নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেয়, টুর্নামেন্টের বাকি অংশে তাকে আর এনওসি দেওয়া হবে না। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ফাইনালে খেলার অনুমতি দেয় বোর্ড।

পেশোয়ার জালমির হয়ে পিএসএলের ফাইনালে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এই পেসার। ফাইনাল শেষে আগামী ৩ মে তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রামে রাখা হয়েছিল।

বিসিবি জানায়, আন্তর্জাতিক মানের একটি ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে খেলা নাহিদের ব্যক্তিগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে দলের ম্যানেজমেন্ট ও মেডিকেল টিম নিশ্চিত করেছে, এই ম্যাচে অংশগ্রহণ তার ফিটনেস, কাজের চাপ কিংবা জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

এদিকে নাহিদকে ফাইনালে খেলার সুযোগ দেওয়ায় পেশোয়ার জালমির পক্ষ থেকে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানানো হয়েছে।