বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

দীর্ঘদিনের ক্ষোভ-অসন্তোষের অবসান ঘটাতে অবশেষে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

দীর্ঘদিনের ক্ষোভ-অসন্তোষের অবসান ঘটাতে অবশেষে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মন্ত্রী বলেন, "প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই এক ধরণের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা এই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে দিতে হয়। তবে গ্রাহকদের প্রধান অভিযোগ ছিল— মিটারের মূল্য পরিশোধের পরও কেন বছরের পর বছর এই চার্জ নেওয়া হচ্ছে।

এই চার্জ বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল। সরকারের নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয়ে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।