রাজধানী ঢাকায় রোববার (২৫ জানুয়ারি) সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আজকের দিনের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো নিম্নরূপ—
বিএনপির কর্মসূচি
সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এনবিআরের কর্মসূচি
দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে এক প্রেস ব্রিফিং করবেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
ডিএমপির প্রেস ব্রিফিং
দুপুর ১২:৩০ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনে ব্যবহৃত সফটওয়্যার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় একজন গ্রেফতারের বিষয়ে ব্রিফ করবেন ডিএমপি ডিবি-সাইবার (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
দুপুর ২টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পরিকল্পনা উপদেষ্টার কর্মসূচি
দুপুর ২:৩০ মিনিটে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে ব্রিফ করবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রাজধানীর নাগরিকরা এবং সংশ্লিষ্টদের জন্য এগুলো আজকের দিনের মূল কর্মসূচি।