শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও গুছিয়ে নিচ্ছে ফুটবল পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। নিয়মিত প্রীতি ম্যাচের মাধ্যমে দুই দলই নতুন কম্বিনেশন পরীক্ষা এবং দলের ছন্দ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও গুছিয়ে নিচ্ছে ফুটবল পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। নিয়মিত প্রীতি ম্যাচের মাধ্যমে দুই দলই নতুন কম্বিনেশন পরীক্ষা এবং দলের ছন্দ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন তাদের প্রস্তুতি পর্বে আজ রাত ২টায় ভিলারিয়ালে মাঠে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩১ মার্চ মিশরের বিপক্ষেও একটি ম্যাচে মুখোমুখি হবে তারা।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মতে, বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো দল গঠনের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে যুক্তরাষ্ট্রের আটলান্টায় নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে স্পেন। সেই লক্ষ্যকে সামনে রেখে আগেই পরিকল্পনা সাজাচ্ছে কোচিং স্টাফ।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। লিওনেল স্কালোনির অধীনে দলটি মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামীকাল ভোর ৫টা ১৫ মিনিটে ঘরের মাঠে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

কোচ স্কালোনি নিশ্চিত করেছেন, এই ম্যাচগুলোতে অধিনায়ক লিওনেল মেসি খেলবেন। তিনি জানিয়েছেন, মূল কাঠামো ঠিক থাকলেও নতুন খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া হচ্ছে। স্কালোনি বলেন, ‘বিশ্বকাপ অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে, তাই এখন থেকেই সেরা কম্বিনেশন খুঁজে বের করা জরুরি।’

আর্জেন্টিনার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে, যা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বকাপের আগে এই প্রীতি ম্যাচগুলো স্পেন ও আর্জেন্টিনার জন্য নিজেদের শক্তি-দুর্বলতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, প্রস্তুতির এই লড়াইয়ে কে কতটা এগিয়ে থাকতে পারে।