শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রায়পুরায় পল্লি চিকিৎসকদের দক্ষতা বাড়াতে মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় উপজেলার প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন (ভি-ড্যাব) রায়পুরা উপজেলা শাখার উদ্যাগে এই সভা অনুষ্ঠিত হয়।

রায়পুরায় পল্লি চিকিৎসকদের দক্ষতা বাড়াতে মানোন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় উপজেলার প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন (ভি-ড্যাব) রায়পুরা উপজেলা শাখার উদ্যাগে এই সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলের দিকে রায়পুরা অডিটোরিয়াম হল রুমে এই দক্ষতা উন্নয়নমূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য এবং রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

প্রশিক্ষণমূলক এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি আহসান উদ্দিন আহমেদ ফারুক।

কর্মশালায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম। এছাড়া উপস্থিত চিকিৎসকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা শাখার সভাপতি মো. রাসেল ভূঁইয়া এবং অর্থ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম মোগলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই কর্মশালায় গ্রামীণ চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক, সঠিক রোগ নিরূপণ এবং জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়ার নানাবিধ কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দেশের বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকদের আরও বেশি দক্ষ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় রায়পুরার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক পল্লী চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা খাতের সাথে যুক্ত ব্যক্তিবর্গ অংশ নেন।