শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

রোনালদোর ৯৭০তম গোলে টানা ২০ জয় নাসরের

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে সৌদি প্রো লিগের শীর্ষ দল আল নাসর। বুধবার রাতে শক্তিশালী আল আহলিকে ২-০ গোলে পরাজিত করে টানা ২০তম জয় তুলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।

রোনালদোর ৯৭০তম গোলে টানা ২০ জয় নাসরের

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে সৌদি প্রো লিগের শীর্ষ দল আল নাসর। বুধবার রাতে শক্তিশালী আল আহলিকে ২-০ গোলে পরাজিত করে টানা ২০তম জয় তুলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও আল আহলির দৃঢ় রক্ষণ ভাঙতে বেশ সময় নেয় আল নাসর। দীর্ঘ ৭৫ মিনিট গোলশূন্য অবস্থায় থাকার পর অবশেষে সমতা ভাঙেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। জোয়াও ফেলিক্সের কর্নার থেকে উঠে আসা বলে দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দেন তিনি, যেখানে গোলরক্ষকের কিছুই করার ছিল না। এটি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারের ৯৭০তম গোল।

নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে আল আহলির ম্যাচে ফেরার আশা শেষ করে দেন কিংসলে কোমান। ৯০ মিনিটে গোল করে তিনি আল নাসরের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে আল নাসরের পয়েন্ট ব্যবধান ৮ থেকে বেড়ে ১১-তে দাঁড়িয়েছে।

এই গোলের মাধ্যমে রোনালদো টানা তিন লিগ মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত টানা ৯ মৌসুমে তিনি এই সাফল্য দেখিয়েছিলেন। গত ৯ ম্যাচে ৯ গোল করা এই তারকার ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট গোল এখন ৯৭০, আর আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ১২৬। চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি ইভান টোনির চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে আছেন।