বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

রুমিন ফারহানা ও জুনায়েদ আল হাবিবের সমর্থকদের হাতাহাতি, ১০ মিনিটের জন্য বন্ধ ভোট

ভোটকেন্দ্রের সামনে হঠাৎ উত্তেজনা—ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখতে হয় ভোটগ্রহণ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আকস্মিক এ সংঘর্ষে কেন্দ্র ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি বড় ধরনের সহিংসতায় রূপ নেয়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, সকালে ভোট কেন্দ্রের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতিও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রিজাইডিং কর্মকর্তা ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রেখেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় বর্তমানে স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে। এ ঘটনায় কোনও হতাহত হয়নি।