ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশ ও বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শোকপ্রস্তাব পেশ করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে স্মরণ করা হয়।
এছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়েছে।
বিরোধীদলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোকপ্রস্তাবটি একপক্ষীয় মন্তব্য হিসেবে তুলে ধরে সংসদে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুস সোবহান, শেখ আনসার আলী, রিয়াসাফ আলী, প্রিন্সিপাল আব্দুল খালেক মন্ডল, হাফেজা আসমা খাতুন, রোকেয়া আনসার, সুলতানা রাজিয়া, রাশেদা খাতুন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, একেএম ইউসুফ, অধ্যাপক নাজির আহমেদ, মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী-এর নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যারা শহীদ হয়েছেন—অবু সাঈদ, মীর মুগ্ধ, শহীদ ওয়াসিম, এবং চব্বিশের গণঅন্দোলনে প্রায় দুই হাজার শহীদ ও শহীদ ওসমান হাদি-কে সম্মান জানাতে আমরা তাদের স্মরণে শোকপ্রস্তাব প্রকাশ করছি।”
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আজকের শোকপ্রস্তাবে আরও দুই-তিনটি নাম সংযোজন করা প্রয়োজন। তিনি সংসদে উচ্চারণের জন্য শরিফ ওসমান বিন হাদি ও আবরার ফাহাদ ফেলানী খাতুনের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।