রবিবার, 25 অক্টোবর 2026
সকল বিভাগ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৯ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (৫ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

২২ আসামির মধ্যে ফজলে করিমসহ চারজন বর্তমানে গ্রেফতার রয়েছেন। বাকি ১৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। মোট তিনটি পৃথক অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।