শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সারা দেশের সঙ্গে একযোগে নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রতিযোগিতা। শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়াম থেকে কেন্দ্রীয়ভাবে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়, যা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সব জেলায় একই সময়ে সম্প্রসারিত হয়।

সিলেটে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কিশোর-কিশোরীদের লুকিয়ে থাকা প্রতিভা চিহ্নিত করে জাতীয় পর্যায়ে তুলে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

একই দিনে নরসিংদী জেলা স্টেডিয়ামেও জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ উদ্বোধন করা হয়। হাজারো ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে সেখানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা ঘটে।

অনুষ্ঠানে নরসিংদীর বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও ক্রীড়া অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল কবির ভূঁইয়া, রনি ফকিরসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠক ও প্রশিক্ষকরা।

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, সাঁতার, দাবা ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে নিবন্ধন করে অংশ নিচ্ছে। বাছাই প্রক্রিয়া শেষে তারা চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।