শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

সাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারীকে গ্রেফতার

সাতক্ষীরা পৌর এলাকায় অভিযান চালিয়ে চারজন ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারীকে গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা পৌর এলাকায় অভিযান চালিয়ে চারজন ইয়াবা পাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার দুপুরে পৌরসভার গড়েরকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরার আলোচিত মাদক কারবারি আনজু আরার তিন পুত্র আজিজুল ইসলাম, আসিফ হোসেন ও আজমির হোসেন রয়েছেন। তাদের সাথে একই এলাকার রেজাউল ইসলামের ছেলে মামুনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, আনজু আরা, যিনি স্থানীয়ভাবে ড্রাগ কুইন নামে পরিচিত, তিনি দীর্ঘ সময় ধরে তার তিন ছেলেকে নিয়ে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেনা সদস্যরা ওই এলাকায় হানা দেন এবং চারজনকে ইয়াবাসহ হাতে-নাতে ধরে ফেলেন। পরবর্তীতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঘর থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র।

সেনাবাহিনী জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিচালিত এক যৌথ অভিযানেও তারা ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। জামিনে বের হয়ে পুনরায় তারা একই অপরাধে লিপ্ত হয়। গ্রেপ্তারকৃত আসামিদের উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।