টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নিরাপত্তাজনিত কারণে খেলাটি ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ও সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি।
তিনি জানতে চেয়েছেন, ‘শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে, বাংলাদেশের ক্রিকেটাররা কেন নিরাপদে থাকতে পারবেন না?’
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উল্লেখ করে বিসিবি আইসিসিকে নিরাপত্তার আশঙ্কা জানিয়ে বিশ্বকাপ নির্দিষ্ট ভেন্যু থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল, যা আইসিসি প্রত্যাখ্যান করেছে। তাওয়া সত্ত্বেও বোর্ড তার আগের অবস্থানেই অনড় রয়েছে।
মনোজ তিওয়ারি এএনআই সংবাদ সংস্থাকে বলেন, “এটি (ভারতে না যাওয়ার সিদ্ধান্ত) বোর্ড থেকে আসেনি। … ক্রীড়ামন্ত্রী … বলছেন– এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। কিন্তু বোর্ড সভাপতি … তার পাশে দাঁড়ানো। সাধারণত অন্য দেশে ক্রিকেট বোর্ড স্বায়ত্বশাসিত বডি …”
তিনি আরও বলেন, “তাদের দেশে রাজনীতি এখন দৃশ্যপটে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রিকেট বোর্ডের সঙ্গে জোরালোভাবে জড়িয়ে গেছে… যদি নিরাপত্তার প্রশ্ন তোলা হয়… শেখ হাসিনা আমাদের দেশে চলে এসেছেন এবং নিরাপদেই আছেন… যদি একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারে, তাহলে ক্রিকেটাররাও নিরাপত্তা পাবে।”
মনোজ তিওয়ারি মনে করেন, বিশ্বকাপ খেলতে না পারলে ক্রিকেটারদের জন্য তা ক্ষতির কারণ হবে। “এটি তাদের ব্যক্তিগত ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে… কিন্তু এখন খেলোয়াড়রা কী করবে? এটি তাদের হাতে নেই…” তিনি বলেন, “আইসিসির নির্দেশনাও খুব সহজ– ‘হয় তুমি খেলবে অথবা সরে যাবে’…”
আইসিসি গত বুধবার একটি সভা শেষে বাংলাদেশকে ভারতের বিশ্বকাপ থেকে সরে আসার বিষয়ে ২৪ ঘণ্টার সময় দেয়। এর পরের দিন (২৩ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে এবং নিজেদের সিদ্ধান্তে টিকেই থাকার কথা জানান।