সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

শহীদ ফারহান ফাইয়াজের বাড়ি থেকে ববি হাজ্জাজের নির্বাচনী প্রচারণা শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছেন।

শহীদ ফারহান ফাইয়াজের বাড়ি থেকে ববি হাজ্জাজের নির্বাচনী প্রচারণা শুরু
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ ফারহান ফাইয়াজের বাসভবনে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

সাক্ষাৎকালে ববি হাজ্জাজ ফারহানের বাবা-মায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের অপূরণীয় ক্ষতিতে সমবেদনা জানান। তিনি বলেন, সন্তান হারানোর যে নিদারুণ কষ্ট এই পরিবারটি সহ্য করছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচনে জয়ী হতে পারলে শহীদ ফারহানের মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি ব্যক্তিগত ও রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

ববি হাজ্জাজ আরও উল্লেখ করেন যে, ফারহানসহ যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের কাছে পুরো জাতি ঋণী। এই বীর শহীদদের আত্মত্যাগ ও আদর্শকেই তিনি নিজের রাজনৈতিক জীবনের মূল চালিকাশক্তি হিসেবে বর্ণনা করেন। ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি ঢাকা-১৩ আসনের সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।