শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত ও সময়োপযোগী করার অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বিশ্বমানের করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যসূচিতে এটি বাধ্যতামূলক করা হচ্ছে।

তিনি আরও জানান, পাবলিক পরীক্ষা আইন কার্যকর হওয়ায় এখন থেকে ডিজিটাল নকলের ক্ষেত্রেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সবাইকে শুধু উচ্চশিক্ষার দিকে ঠেলে দিয়ে বেকারত্ব বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।