শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা

সরকার গঠনের পর আজ দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে যোগদান করেছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

সরকার গঠনের পর আজ দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে যোগদান করেছেন।

সকাল থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাবে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে কিছু বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান। কিন্তু পুলিশ প্রশাসন মিছিলে বাঁধা দিলে বিশৃংখলা তৈরি হয়।

টানা বর্ষণ, জলজট ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির মধ্যেও গতকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সচল রাখার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটগামী সড়কটিতে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে নানা স্লোগান দেন।

সরেজমিনে দেখা গেছে, বেলা সাড়ে এগারোটার পর থেকেই শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন। এরপর তারা সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দিলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গণপরিবহন আটকে থাকায় অনেক সাধারণ যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে পরীক্ষা স্থগিতকরণ ও শিক্ষামন্ত্রীর অবহেলার প্রতিবাদ সম্বলিত বিভিন্ন দাবির প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল।

আন্দোলনরতদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন প্রান্তের বন্যা পরিস্থিতিকে সম্পূর্ণ উপেক্ষা করে সোমবারের পরীক্ষাটি নেওয়া হয়েছে। এর ফলে রাজধানীসহ সারা দেশের পরীক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। জলমগ্ন রাস্তাঘাট ও তীব্র যানজটের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ সহ্য করে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল জানান, তারা পরীক্ষা দেওয়ার বিপক্ষে নন, তবে সবার জন্য সমান সুযোগ ও অনুকূল পরিবেশ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়ার এই একতরফা সিদ্ধান্তের তারা প্রতিবাদ করছেন। বিশেষ করে বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের চরম দূরবস্থার কথা বিবেচনায় নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

একই সুরে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাব্বি মিয়া বলেন, শিক্ষার্থীদের এই অবর্ণনীয় কষ্টের দায়ভার শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। এই সিদ্ধান্তের পেছনের দায়িত্বশীলদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

উদ্ভূত পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সায়েন্সল্যাব ও এর আশপাশের সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।