বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সিরাজগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ চাচার ধারালো অস্ত্রের আঘাতে মাহতাব হোসেন হৃদয় নামের এক ৫ বছরের শিশু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জনা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের সন্তান।

সিরাজগঞ্জে শিশুকে কুপিয়ে হত্যা
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ চাচার ধারালো অস্ত্রের আঘাতে মাহতাব হোসেন হৃদয় নামের এক ৫ বছরের শিশু নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জনা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের সন্তান।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, ফারুক হোসেনের ভাই হামেদ আলী নিজ বাড়িতে টয়লেট নির্মাণের জন্য গোয়ালঘর সংলগ্ন স্থানে মাটি ফেলছিলেন। ফারুক এতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় হামেদ আলীর সমর্থনে তাদের অন্য তিন ভাই দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সেখানে হাজির হন। পরিস্থিতি বেগতিক দেখে ফারুক তার শিশুসন্তান মাহতাবকে কোলে নিয়ে প্রাণভয়ে পালানোর চেষ্টা করেন। দৌড়ে পালানোর সময় কোল থেকে শিশুটি মাটিতে পড়ে গেলে প্রতিপক্ষ চাচারা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে শিশুটি গুরুতর জখম হয়।

রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা মাহতাবকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত চাচারা এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।