বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বশত্রুতার জেরে সোবহান প্রামাণিক (৭০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি একটি দুগ্ধ সমবায় সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। এ সময় হামলায় তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর জখম হয়েছেন।

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্বশত্রুতার জেরে সোবহান প্রামাণিক (৭০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি একটি দুগ্ধ সমবায় সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। এ সময় হামলায় তার স্ত্রী শেফালী খাতুনও গুরুতর জখম হয়েছেন।

গত রোববার রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে সোবহান প্রামাণিক ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামাণিকের মৃত্যু হয় এবং তার স্ত্রী রক্তাত্ব অবস্থায় রক্ষা পান। ঘটনার পরপরই ঘাতকরা পালিয়ে যায়। এদিকে সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইসমাইলের ছেলে হায়দুল ইসলামকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, একটি সরকারি খাস পুকুর নিয়ে ওই গ্রামের মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘকাল ধরে বিবাদ চলছিল। প্রায় দুই বছর আগে এই বিরোধের জেরে হওয়া এক রক্তক্ষয়ী সংঘর্ষে দুজনের প্রাণহানি ঘটেছিল। ধারণা করা হচ্ছে, সেই পুরনো শত্রুতার জের ধরেই নতুন করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ ও জড়িতদের খুঁজে বের করতে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ।