বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সংসদে নিম্নমানের হেডফোন, রাষ্ট্রের ক্ষতি অর্ধকোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিভিন্ন কারণেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার এবং কার্যকর বিরোধীদলের উপস্থিতির ফলে সারাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত দৃষ্টি ছিল প্রথম অধিবেশনে। তবে অন্যসব ঘটনা ছাপিয়ে এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত ইস্যু- হেডফোন বিতর্ক।

একাধিক সূত্রের বরাতে জানা যায়, প্রায় ৬ মাস আগে সংসদ অধিবেশন কক্ষে সদস্যদের জন্য ৪ কোটি টাকা ব্যয়ে হেডফোন কেনা হয়। কিন্তু অধিবেশনের শুরুতেই ক্রয় করা হেডফোনগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠে।

পরে জানা যায়, কনফারেন্স হেডফোনের কেনার বাজেট থাকলেও সংসদের অধিবেশন কক্ষের জন্য ক্রয় করা হয়েছিল গান শোনার হেডফোন।

পরবর্তীতে নতুন করে সাউন্ড সিস্টেম এবং হেডফোন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও, রাষ্ট্রের প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে।

এই অব্যবস্থাপনার কারণে বিরোধীদলসহ বিভিন্ন সচেতন মহলের তীব্র সমালোচনার মুখে পড়েছে সরকার।