বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সেন্টার এন্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে এমওডিসি সৈনিক পদে (শুধুমাত্র পুরুষ প্রার্থী) নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ৩ মে ২০২৬ থেকে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে এবং আবেদন করা যাবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: এমওডিসি সৈনিক
শিক্ষাগত যোগ্যতা
(১) সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
(২) করণিক ট্রেড (CLK): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়স
প্রার্থীর বয়স ০১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না। এ ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শারীরিক যোগ্যতা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা নির্ধারণ করা হয়েছে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
বৈবাহিক অবস্থা
প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত, বিপত্নীক বা ডিভোর্সি সংক্রান্ত কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন ও বিস্তারিত তথ্য দেখতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।