বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর এক যুবকের মৃত্যু

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীর এক যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। প্রবাসে তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন জানান, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় জুবাইল এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মুরাদ প্রাণ হারান। বর্তমানে তার মরদেহ সেখানকার জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মুরাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তারা বাংলাদেশ ও সৌদি সরকারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুরাদের পরিবারে তার বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই কন্যাসন্তান ছাড়াও মাত্র ১০ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। পরিবারের উপার্জক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা এখন দিশেহারা।

এদিকে সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, মুরাদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে তার পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করতে তারা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে কথা বলছেন। মরদেহটি দ্রুত স্বজনদের কাছে পাঠাতে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক কাজ চলমান রয়েছে।