বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সৌদি আরবের মার্কিন দূতাবাসে হামলা, প্রত্যাঘাত করব, বললেন ট্রাম্প

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউজ নেশনে বলেছেন, “সৌদি আরবের রিয়াদে হামলার জন্য আমরা জবাব দেবো, এবং সংঘর্ষে নিহত ছয়জন মার্কিন সেনার প্রতিশোধ নেব।”

সৌদি আরবের মার্কিন দূতাবাসে হামলা, প্রত্যাঘাত করব, বললেন ট্রাম্প
দোহাতে শিল্পাঞ্চলে আক্রমণ করেছে ইরান।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউজ নেশনে বলেছেন, “সৌদি আরবের রিয়াদে হামলার জন্য আমরা জবাব দেবো, এবং সংঘর্ষে নিহত ছয়জন মার্কিন সেনার প্রতিশোধ নেব।”

তবে ট্রাম্প স্পষ্ট করেননি, হামলার জবাব কীভাবে দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে স্থলপথে সরাসরি যুদ্ধে যুক্ত হওয়ার সম্ভাবনা কম।

এর আগে সোমবার সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদের মার্কিন দূতাবাসে দুইটি ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে জানায়, হামলার ফলে সীমিত এলাকায় আগুন লাগে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদসংস্থাগুলো জানিয়েছে, বিস্ফোরণের শব্দ ভয়ঙ্কর ছিল এবং দূতাবাস থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। দূতাবাসের পক্ষ থেকে মঙ্গলবার রিয়াদসহ একাধিক শহরের মার্কিন নাগরিকদের সতর্ক করে জানানো হয়েছে, দূতাবাসে না যাওয়ার জন্য।

অন্যদিকে, সোমবার কুয়েতে মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখেছেন। কুয়েতের দূতাবাসও আপাতত বন্ধ রাখা হয়েছে এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে, যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।