বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে নিহতের দেহটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

শ্রীনগরে এক্সপ্রেসওয়ে থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে নিহতের দেহটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে দোগাছি এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের দেহটি উদ্ধার করে পুলিশের জিম্মায় দেয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। তাকে দেখে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করেছে। হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তার পরিচয় পাওয়া না যায়, তবে ময়নাতদন্ত সম্পন্ন করে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করা হবে। বর্তমানে মরদেহটি হাইওয়ে থানায় রাখা হয়েছে।