মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান

নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন ট্রিনিটি রডম্যান। ৩১ ডিসেম্বর শেষ হওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগ (এনডব্লুএসএল)-এর ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি তখন ফ্রি এজেন্ট হন।

সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান
নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান। ছবি: সংগৃহীত

নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন ট্রিনিটি রডম্যান। ৩১ ডিসেম্বর শেষ হওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগ (এনডব্লুএসএল)-এর ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি তখন ফ্রি এজেন্ট হন।

শুক্রবার (২৩ জানুয়ারি) ওয়াশিংটন স্পিরিট রডম্যানের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছে। চুক্তির আর্থিক বিষয় স্পষ্টভাবে জানা না গেলেও আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন চুক্তিতে বোনাসসহ প্রতি বছর ২০ লাখ ডলার পাবেন তিনি।

বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ২৪ কোটি ৪৬ লাখ টাকা। রডম্যান ২০২৮ সাল পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলবেন। তার এজেন্ট মাইক সেঙ্কোভস্কি ইসএসপিএনকে জানিয়েছেন, নতুন চুক্তির কারণে রডম্যান এখন বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার।

এর আগে এই কীর্তি রাখতেন স্পেনের আইতানা বোনমাতি। যদিও বোনমাতির আয়ের সঠিক অঙ্ক জানা যায়নি, বিদেশি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে তিনবার ব্যালন ডি’অর জেতার পরও তার চুক্তি রডম্যানের চুক্তির তুলনায় কম ছিল।

শৈশবের ক্লাবের সঙ্গে নতুন চুক্তি হওয়ায় রডম্যান উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমি অনেক সৌভাগ্যবান। এটা অনেক বড় ঘটনা। আগের সবকিছু বদলে যাবে।”

ট্রিনিটি সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের মেয়ে। তার ক্যারিয়ার শুরু থেকেই ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলছেন।