শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে ঘুমন্ত ছোট ভাইকে কুপিয়ে হত্যা

স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ঘুমন্ত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পলাতক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়া অভিযুক্ত উজ্জ্বলকে শরীয়তপুর জেলার চরাঞ্চল থেকে শনিবার রাতে আটক করা হয়।

নিহত মো. মোহন (৩২) এবং গ্রেফতার হওয়া উজ্জ্বল (৩৪) দুইজনই নারায়ণগঞ্জের ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিলপাড়া এলাকার মো. বাবুল মিয়ার সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নিজ বাড়িতে হত্যাকাণ্ড ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান উজ্জ্বল।

পুলিশ জানায়, উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তার সঙ্গে কম কথা বলতেন এবং তাকে অনেকটা এড়িয়ে চলতেন। অন্যদিকে তার ছোট ভাই মোহন গার্মেন্টসে ভালো বেতনে চাকরি করতেন। পরিবারের সদস্যদের পাশাপাশি উজ্জ্বলের স্ত্রীও মোহনকে গুরুত্ব দিতেন ও স্নেহ করতেন। এ বিষয়টি থেকেই উজ্জ্বলের মনে সন্দেহ জন্মায় যে, তার স্ত্রী ও ছোট ভাইয়ের মধ্যে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ সন্দেহকে কেন্দ্র করে পরিবারে প্রায়ই তার সঙ্গে ঝগড়া হতো।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুল আলম জানান, পারিবারিক বিরোধের জেরেই উজ্জ্বল তার ছোট ভাইকে হত্যা করেছে বলে গ্রেফতারের পর তিনি স্বীকার করেছেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।