বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

দেশের রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোকে সচল রাখতে সেগুলোকে কেবল বিশেষ মৌসুমে সীমাবদ্ধ না রেখে সারা বছর উৎপাদনশীল রাখার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী
ছবি : সংগৃহীত
দেশের রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোকে সচল রাখতে সেগুলোকে কেবল বিশেষ মৌসুমে সীমাবদ্ধ না রেখে সারা বছর উৎপাদনশীল রাখার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

শুক্রবার বিকেলে নাটোর সুগার মিলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা ব্যক্ত করেন।

উপদেষ্টা রিজভী জানান, শিল্পকারখানাগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্যে উপজাত বা বাই-প্রোডাক্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করছে সরকার। এর পাশাপাশি বিসিক শিল্পনগরীর প্রসারে স্থানীয় সংসদ সদস্যের মতামতকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে আঞ্চলিক উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে।

পরিদর্শনকালে সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন এবং নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।