শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

তারেক রহমানসহ বগুড়ার সাতটি আসনেই জয়ের পথে বিএনপির প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘দুর্গ’ হিসেবে পরিচিত বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফলে এই চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন।

তারেক রহমানসহ বগুড়ার সাতটি আসনেই জয়ের পথে বিএনপির প্রার্থীরা
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ‘দুর্গ’ হিসেবে পরিচিত বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফলে এই চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন।

বগুড়ার আসনভিত্তিক সর্বশেষ আংশিক ফলাফলের চিত্র নিচে দেওয়া হলো:

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): এই আসনের ১২৬টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপির কাজী রফিকুল ইসলাম ২৩ হাজার ৭০৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন (কর্মকর্তার ) পেয়েছেন ৯ হাজার ৪২৪ ভোট।

বগুড়া-২ (শিবগঞ্জ): মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপির মীর শাহে আলম ৫ হাজার ২৯০ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। এখানে জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি): ১১৮টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে বিএনপির আবদুল মহিত তালুকদার ৮ হাজার ৩৫২ ভোট পেয়ে এগিয়ে আছেন। জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ৭ হাজার ৮০০ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মোশারফ হোসেন ৩৩ হাজার ১৮১ ভোট পেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তার বিপরীতে জামায়াতের মোস্তফা ফয়সাল পেয়েছেন ২৩ হাজার ৫৫৯ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট): ১৮৮টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রের আংশিক ফলাফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ ৬ হাজার ৪৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন। জামায়াতের দবিবুর রহমান পেয়েছেন ৩ হাজার ৮৯৯ ভোট।

বগুড়া-৬ (সদর): সবচেয়ে আলোচিত এই আসনে ১৫০টি কেন্দ্রের মধ্যে ২৭টির ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৩৮ হাজার ৪২৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর): এই আসনে ১৭৩টি কেন্দ্রের মধ্যে ৫৯টির বড় একটি অংশের ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপির মোরশেদ মিল্টন ৮৭ হাজার ৫৬৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা এখনও চলছে। তবে এখন পর্যন্ত পাওয়া ফলাফলের ধারা বজায় থাকলে বগুড়ার সবকটি আসনেই বিএনপির প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।