বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

তেহরানে আল-কুদস দিবসের সমাবেশে বিমান হামলা, নিহত অন্তত ১

ইরানের রাজধানী তেহরানে আজ শুক্রবার ‘কুদস দিবস’ উপলক্ষে আয়োজিত সরকারপন্থি সমাবেশের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। বার্তাসংস্থা এএফপি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

তেহরানে আল-কুদস দিবসের সমাবেশে বিমান হামলা, নিহত অন্তত ১
তেহরানে আয়োজিত আল-কুদস দিবসের মিছিলের পাশেই বিমান হামলার পর আকাশজুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়। ছবি: এএফপি

ইরানের রাজধানী তেহরানে আজ শুক্রবার ‘কুদস দিবস’ উপলক্ষে আয়োজিত সরকারপন্থি সমাবেশের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। বার্তাসংস্থা এএফপি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ নেতারা, যার মধ্যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও রয়েছেন।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে আলি লারিজানি বলেন, “এ হামলা শত্রুদের ভয় ও হতাশার বহিঃপ্রকাশ। যারা শক্তিশালী, তারা কখনো মিছিলে বোমা হামলা চালায় না। এটা স্পষ্ট যে তারা ব্যর্থ হয়েছে।”

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, সমাবেশে অংশগ্রহণকারীরা পতাকা হাতে ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দিয়েছেন। ফুটেজে দেখা গেছে, বিচার বিভাগের প্রধান বক্তব্য দিচ্ছেন ঠিক তখনই অদূরে বিস্ফোরণ ঘটে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা পশ্চিম ও মধ্য ইরানের ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানেছে।