শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সৃষ্ট উত্তেজনা নতুন মোড় নিয়েছে। নিরাপত্তা কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশকে শেষবারের মতো বাদ দেওয়া হয়েছিল। বাংলাদেশ বাদ পড়লে তাদের স্থলাভিষিক্ত হিসেবে জায়গা পায় স্কটল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সৃষ্ট উত্তেজনা নতুন মোড় নিয়েছে। নিরাপত্তা কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশকে শেষবারের মতো বাদ দেওয়া হয়েছিল। বাংলাদেশ বাদ পড়লে তাদের স্থলাভিষিক্ত হিসেবে জায়গা পায় স্কটল্যান্ড।

এবার নতুন করে আশা জেগেছে, বাংলাদেশকে আবার বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে তা নির্ভর করছে পাকিস্তানের সিদ্ধান্তের ওপর।

পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্ভাব্য বিশ্বকাপ বয়কট নিয়ে ভাবছে এবং বাংলাদেশকে সমর্থন জানাতে পারে। বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, পাকিস্তান আগামী শুক্রবার বা সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। পাকিস্তান যদি অংশ না নেয়, তখন বাংলাদেশকে ফেরানো হবে।

‘এ’ গ্রুপের দল হিসেবে পাকিস্তান সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। তারা যদি বয়কট করে, বাংলাদেশকে ওই গ্রুপে স্থান দেওয়া হবে এবং বিসিবির দাবি অনুযায়ী বাংলাদেশও সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে একজন কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে, “পাকিস্তান যদি সরে দাঁড়ায়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে স্থলাভিষিক্ত করা হবে। এতে লজিস্টিকসহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।”

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানকে বয়কট করতে না দিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়ায় আইসিসি চতুর কৌশল গ্রহণ করছে। পাকিস্তানের জন্য এটি একটি কঠিন অবস্থান, কারণ যারা তাদের বদলে খেলবে, তারা বাংলাদেশের খেলোয়াড়রা। এখন দেখার বিষয়, পাকিস্তান কী সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ বাস্তবায়িত হয় কি না।