শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

তিন দেশে তিনটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ফিফার

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে এবার নজিরবিহীন আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথমবারের মতো টুর্নামেন্টের তিন স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আলাদা আলাদা জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে থাকবে বিশেষ উদযাপনও।

সাধারণত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ম্যাচ শুরুর ঠিক আগে অনুষ্ঠিত হলেও এবার ফিফা নতুন কৌশল নিয়েছে। দর্শকদের আগেভাগে স্টেডিয়ামে উজ্জীবিত করতে প্রতিটি স্বাগতিক দেশের প্রথম ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য এই আয়োজন।

মেক্সিকো (১১ জুন)

১১ জুন মেক্সিকোর ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্বকাপের যাত্রা। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচের আগে মঞ্চ মাতাবেন মেক্সিকান তারকা মানা, আলেহান্দ্রো ফারনান্দেজ ও বেলিন্ডা। তাদের সঙ্গে পারফর্ম করবেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলা লরা এবং ব্যান্ড ‘লস অ্যাঞ্জেলস আজুলেস’।

কানাডা (১২ জুন)

১২ জুন টরন্টোতে কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এই ম্যাচকে ঘিরে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী মাইকেল বাবল, অ্যালানিস মরিসেটে এবং অ্যালেসিয়া কারা।

যুক্তরাষ্ট্র (১৩ জুন)

১৩ জুন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচের আগে মূল আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্ববিখ্যাত পপ তারকা ক্যাটি পেরি এবং রেমারা। এছাড়া র‍্যাপার ডিমুন ক্যাশ ও ডিজে সঞ্জয়ের পারফর্ম করার সম্ভাবনাও রয়েছে।

আয়োজনকে আরও বৈশ্বিক রূপ দিতে ফিফা চেষ্টা করছে লিসা, জে বালভিন, অ্যানিতা, ড্যানি ওসেন এবং ইলিয়ানার মতো আন্তর্জাতিক তারকাদের যুক্ত করার।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিশ্বকাপ আসর হিসেবে পরিণত করবে।