বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ১২টি দোকান

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি মার্কেটের অন্তত ১২টি দোকান ভস্মীভূত হয়েছে।

টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ১২টি দোকান
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি মার্কেটের অন্তত ১২টি দোকান ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মার্কেটের একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার কর্মীদের প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই মার্কেটে থাকা হোমটেক্স, হার্ডওয়্যার, অ্যালুমিনিয়াম, সাইকেল এবং মনোহরী মালের ১২টি দোকান ও ভেতরে থাকা মূল্যবান মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির মোট পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।