শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

ভাগ্য পরিবর্তনের জন্য শাপলা কলি মার্কায় ভোট দিন: হাসনাত আবদুল্লাহ

নির্বাচনী মাঠে ভোটারদের উদ্দেশে উন্নয়ন ও ভবিষ্যৎ পরিবর্তনের বার্তা দিলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “এলাকার উন্নয়ন ও আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য শাপলা কলি মার্কায় ভোট দিন। শাপলা কলি মানেই দাঁড়িপাল্লা, আর দাঁড়িপাল্লা মানেই শাপলা কলি।”

আজ দিনাজপুরের পার্বতীপুরে দিনাজপুর-৫ আসনের শাপলা কলি প্রতীকের এমপি প্রার্থী ডা. আব্দুল আহাদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, পার্বতীপুর-ফুলবাড়ি একটি খনি এলাকা, যেখানে দীর্ঘদিন ধরে খনি শ্রমিকরা তাদের ন্যায্য শ্রমের মূল্য থেকে বঞ্চিত। বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ ধরে তারা অবহেলার শিকার হয়ে আসছেন উল্লেখ করে তিনি বলেন, ১১ দলীয় জোট বিজয়ী হলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভোট প্রার্থীর হাতে নয়, ভোটের মালিক ভোটাররা নিজেরাই। তাই প্রত্যেক ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

জনসভা থেকে তিনি এনসিপির প্রার্থী ডা. আব্দুল আহাদসহ ১১ দলীয় জোটের সব প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মনিরা শারমিন, মো. তরিকুল ইসলাম, আবু সাঈদ লিয়ন প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর থানা আমির মো. ইউসুফ আলী এবং ফুলবাড়ী থানা আমির মো. হাবিবুর রহমান আমীর।