বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসমা আলী পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যানের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক প্রাণ হারিয়েছেন।

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসমা আলী পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি যানের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান গণমাধ্যমকে জানান যে, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে আসমা আলী পাম্পের সামনের রাস্তা অতিক্রম করার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, নিহত ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার জন্য সিআইডির ফরেনসিক টিমসহ আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী।