বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

যুক্তরাষ্ট্রের দেড় শতাধিক সেনা আহত, মধ্যপ্রাচ্য ত্যাগ করেছে ৪৩ হাজার মার্কিন নাগরিক

ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরেছেন। একই সময়ে যুদ্ধে ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হয়েছেন।

ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজারকে সহায়তা করেছে বিশেষভাবে গঠিত একটি টাস্কফোর্স। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য ২০টিরও বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

তবে এসব চার্টার ফ্লাইটে গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে স্বতঃস্ফূর্তভাবে দেশে ফিরেছেন।

আহতের সংখ্যা আগে কখনো প্রকাশ করা হয়নি। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের আগে পেন্টাগন জানিয়েছিল, মাত্র আটজন সেনার গুরুতর আহত হয়েছে। প্রতিবেদনের পর পেন্টাগন জানায়, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন, তবে তাদের অধিকাংশের আঘাত গুরুতর নয়।

পেন্টাগনের মুখপাত্র সিয়ান পারনেল জানান, আহতদের মধ্যে ১০৮ জন ইতিমধ্যেই ডিউটিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, গুরুতর আহত ৮ জনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।