রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি ব্যবসায়ী আটক ‎

কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক কন্যাশিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কামরুজ্জামান সোহেল (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আইসক্রিমের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি ব্যবসায়ী আটক ‎

‎কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক কন্যাশিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কামরুজ্জামান সোহেল (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
‎
‎শুক্রবার (২ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা সদরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল উপজেলার ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
‎
‎শিশুটির অভিভাবক জানান, তিনি উপজেলার একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন এবং সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালান। সকালে তার মেয়ে গাড়ির গ্যারেজসংলগ্ন সোহেলের মুদি দোকানে গেলে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে শিশুটির গোপনাঙ্গে গুরুতর আঘাত লাগে।
‎
‎তিনি আরও জানান, বাসায় ফিরে শিশুটি কান্না করলে তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। তবে সেখান থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় সন্ধ্যায় পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করেন।
‎
‎স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সোহেল এর আগেও একাধিক শিশুর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ড করেছে। তারা এ ঘটনার জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
‎
‎চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনা সত্য। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।